বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ জাহেরুল ইসলাম;আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ Time View

মোঃ জাহেরুল ইসলাম;আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০)এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ ফকিরগঞ্জ বাজারের মমতা প্লাজার সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা পিতর দাস(৭০) হৃদপিন্ডে লাগানো কৃত্রিম যন্ত্র বিকল হয়ে আকষ্মিকভাবে শনিবার ( ৪ জানুয়ারি) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে ফকিরগঞ্জ বাজারস্থ নিজ বাসায়(মমতা প্লাজা) পরলোক গমন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, নাতি-নাতনী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেল ৩টায় উপজেলার কালিকাপুর(নিরাশী) ক্যাথলিক মিশন ও কেন্দ্রিয় গীর্জা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার এসআই আলাউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে পরলোকগমনকারী বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে রাস্ট্রের পক্ষ থেকে ও মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে মৃত বীর মুক্তিযোদ্ধা পিতর দাসকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের কেন্দ্রিয় গীর্জা সংলগ্ন কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit