শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সমালোচকদের ওপর ক্ষুব্ধ নেইমার, দিলেন কড়া জবাব এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত গোমতি সড়ক মেরামত করলো বিএনপি নেতা জিয়াউর রহমান। স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’, আরও ৩ সিনেমা মুক্তি ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, অভিনেত্রীর ফ্যানপেজ বন্ধ মামলা দায়েরের সংখ্যা ৬২ শতাংশ হ্রাস পেয়েছে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে ‘আজীবন’ বহিষ্কারের পিটিশন ভাঙতে চলেছিল ওয়ার্ল্ড রেকর্ড, অতঃপর… দুর্ভোগে টুঙ্গিপাড়ার ৫০০ পরিবার, তলিয়েছে কবরস্থানও ৬৪ দলের বিশ্বকাপ হলে সবচেয়ে লাভবান হবে ফিফা?

ট্রাক্টর উল্টে প্রাণ গেল কিশোর চালকের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবুল হাশেমের ছেলে ।শনিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রয়েল ব্রিক ফিল্ডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য  ট্রাক্টর দিয়ে মাটি পালানোর সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে শাহীন পড়ে ঘটনাস্থলেই মারা যায়।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit