বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শ্রীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ।

শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমরান হাসান মিলনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. হান্নান মিয়া, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন অর রশিদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসিম মন্ডলসহ দলীয় অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. খোকন প্রধান।

এসময় ওয়াদ্দার দিঘী এলাকায় দুই শতাধিক হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit