বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কালকিনিতে যুবদলেরদু`গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে পুলিশের সামনেই যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনাও ঘটে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলা যুবদল নেতা শামীম মোল্লার সঙ্গে সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন শিকদারের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুপুরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা দুপক্ষই বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান তালুকদার খোকনের অনুসারী।

এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি দোকানপাট। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

খবর পেয়ে সেনাবাহিনী, র‍‍্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

এ দিকে আহত যুবদল নেতা শামীম মোল্লাসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, ‘যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।’

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit