শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

‘বাকশাল কায়েম করে সংবিধানে কালিমা লেপন করেছেন শেখ মুজিব’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বাকশাল কায়েম করে সংবিধানে কালিমা লেপন করেছেন শেখ মুজিব। তিনি বলেন, সংবিধানে লিপিবদ্ধ আছে- সরকার জনগণ দ্বারা নিয়ন্ত্রিত হবে। জনগণের ভোটে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

বহুদলীয় গণতন্ত্র থাকবে। সেই সংবিধানে প্রথমেই কালিমা লেপন করেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা শেখ মুজিব। তিনি নিজে সব দল বন্ধ এবং চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকা বন্ধ করে বাকশালের মাধ্যমে দেশে দুঃশাসন কায়েম করেছিলেন। এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় ৪০ হাজার মায়ের বুক খালি করা হয়েছিল। 

তিনি শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মনির হোসেন শেখের সভাপতিত্বে হাসাইল-বানারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ জামান এপোলোর সঞ্চালনায় বক্তব্য দেন- টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, বিএনপি নেতা কেএম জহিরুল ইসলাম লেলিন, ভিপি আব্দুল হাইসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর ১৩টি ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ইউনিয়ন নেতাদের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit