বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘এদেশে ক্ষমতাসীনরা মিথ্যা কথা বলে, ক্ষমতার বাইরে যারা তারাও বলে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এদেশে ক্ষমতাসীনরা যে রকম মিথ্যা কথা বলে, তেমনিভাবে ক্ষমতার বাইরে যারা আছেন, তারাও একইভাবে মিথ্যা কথা বলে। শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আলোচনা সভা করে বিটিপি। মাহমুদুর রহমান মান্না বলেন, এমনিতেই আমাদের দেশ খুব বিভাজিত। কারণে অকারণে ভেজাল লেগে থাকে। একটা দেশ হয়েছে। এই দেশটা কীভাবে হলো, কারা করল, কারা নেতৃত্ব দিল, মূল নেতা কে, এদেশের স্বাধীনতার ঘোষণা কে দিল- এসব বিতর্কের উত্তর মিলছে না।

তিনি বলেন, সত্য খুঁজে পাওয়া মুশকিল। আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না।  মান্না বলেন, মাজারে হামলা করা মানে গুণ্ডামি করা। আর গুণ্ডারা তো ভালো মানুষ হতে পারে না। কিন্তু হামলা কারা করেছে, সেটা আমি জানি না। কিন্তু মাজারগুলোতে যারা হামলা করেছে, এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) সভাপতি পীর বাশার খান্দানীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit