বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ মঈন খানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‌‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।’বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় আজ শনিবার দুপুরে বাগেরহাটে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোরেলগঞ্জ উপজেলাবাসী আয়োজিত এই অনুষ্ঠানে মঈন খান বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, অর্থনৈতিক মুক্তির আন্দোলন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশে দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীনার সুভল পাচ্ছে।’

‘ছাত্ররাই গুলির মুখে দাঁড়াতে জীবন দিতে দ্বিধা করেনি। ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান জাতিকে স্মরণ করতে হবে।’মঈন খান আরও বলেন, ‘আমি যে লেখাপড়া করেছি তা নীতির প্রশ্নে আপস থাকার লেখাপড়া। আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন।’

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে মোড়েলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত এই গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমসহ স্থানীয় বিএনপির নেতারা।  

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit