রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদযাপন বিমানের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদযাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাফিকুর রহমান।

সকালে বলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত বাজানো হয়। সেই সঙ্গে বিমানের সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় আলোকসজ্জা করা হয়। কেক কেটে দিনটি উদযাপন করেন কর্মীরা।

এছাড়া বিমানের প্রতিটি ফ্লাইটে এদিন প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

দেশ স্বাধীন হওয়ার পরের বছর ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠা পায়। সে সময় এর নাম ছিল ‘এয়ার বাংলাদেশ।’

ওই বছর ৪ ফেব্রুয়ারি ভারত থেকে সংগৃহীত ডগলাস ডিসি-৩ মডেলের একটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ৩০টি গন্তব্যে ২১টি উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২০২৩-২৪ অর্থবছরে নিট মুনাফা করেছে ২৮২ কোটি টাকা।

গত অর্থবছরে ৩৩ লাখ ৬৩ হাজার ৬৮৫ জন যাত্রী পরিবহন করেছে বিমান; যা আগের অর্থবছরের চেয়ে এক লাখ বেশি। এছাড়া এ সময়ে ৪৩ হাজার ৪৪ মেট্রিক টন কার্গো পরিবহন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit