বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

‘জিতছেন ভাই, আপনি জিতছেন’

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশি মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের ৭ বছর পর রোজা আহমেদ নামের এক মেকওভার আর্টিস্টকে বিয়ে করতে যাচ্ছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই সামাজিকমাধ্যম ফেসবুকে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন।

অভিনন্দনবার্তার পাশাপাশি নেটিজেনদের অনেকেই নানা কথায় তাদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘তাহসান তার চাঁদের আলো খুঁজে পেয়েছে’, ‘তাহসানের ঘরে চাঁদ উঠেছে’। তাহসানের অনেক ভক্ত তারন সাবেক স্ত্রী মিথিলাকেও একটু খোঁচা দিয়েছেন। বাঁকা সুরে তারা লিখেছেন, ‘মিথিলার চেয়ে ভালো’, ‘জিতছেন ভাই, আপনি জিতছেন’ ইত্যাদি।

এদিকে বিয়ের খবরের সত্যতা নেই বলে জানিয়েছে তাহসান। তিনি বলেন, রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। রোজা একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান।

জানা গেছে, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা আহমেদ। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও জনপ্রিয় তিনি।

প্রসঙ্গত, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলো করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

কিউএনবি/অনিমা/০৪ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit