বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

যুক্তরাষ্ট্রে নববর্ষে গাড়ি হামলা: নতুন তথ্য এলো গোয়েন্দাদের হাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বরফের কুলারের মধ্যে অন্তত দু’টি বোমা রেখেছিল যুক্তরাষ্ট্রের গাড়ি হামলাকারী। গাড়িতেই ছিল তার রিমোট। নিউ অরলিন্স শহরে হামলার নতুন তথ্য হাতে পেল মার্কিন গোয়েন্দারা। ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-কে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ঘাতক যুবক একাই হামলার পরিকল্পনা করেছিল। এখনও পর্যন্ত আর কারও এই হামলার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়নি। বর্ষবরণের রাতে শহরে বড়সড় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তার। তবে তা সফল হয়নি।

নিউ অরলিন্সে বর্ষবরণ উদ্‌যাপনের ভিড়ে হঠাৎ ট্রাক নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ভিড়ের উপর তীব্র গতিতে ট্রাক তুলে দিয়ে পিষে দেয় বহু মানুষকে। তার পর ট্রাকের ভিতর থেকেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। ঘাতক ব্যক্তিকে শামসুদ্দিন জব্বর হিসাবে চিহ্নিত করেছে পুলিশ। তিনি আমেরিকার নাগরিক এবং টেক্সাসের বাসিন্দা। তার গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এবং একাধিক বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়েছে। 

এফবিআই জানিয়েছে, গাড়িতে রিমোট নিয়ে ঘুরছিল সে। ফ্রেঞ্চ কোয়ার্টারে নিকটবর্তী এলাকায় দু’টি জায়গায় দু’টি বরফের কুলারের মধ্যে আগে থেকে রাখা ছিল বিস্ফোরক পদার্থ। রিমোটের মাধ্যমে সেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল সে।মার্কিন গোয়েন্দারা প্রথমে অনুমান করেছিলেন, একাধিক ব্যক্তির যোগ রয়েছে এই হামলার সঙ্গে। কিন্তু তারা এখনও পর্যন্ত তেমন কোনও নিশ্চিত প্রমাণ হাতে পাননি। বরফের কুলারের মধ্যে বিস্ফোরকও ঘটনার আগের দিন রেখে এসেছিল ঘাতকই।

সিসিটিভি ফুটেজে তা দেখা গিয়েছে। বাইডেন বলেছেন, ‘‘এফবিআইয়ের থেকে আমি জানতে পেরেছি, হামলার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন ওই ব্যক্তি। সেখানে তিনি নিজেকে আইএসের দ্বারা প্রভাবিত বলে ঘোষণাও করেন। ভিডিওতেই তিনি জানিয়েছিলেন, তিনি মানুষ মারতে চান। তার গাড়িতেও জঙ্গি সংগঠনের পতাকা পাওয়া গিয়েছে। হামলার জন্য ওই গাড়িটি তিনি ভাড়া নিয়েছিলেন। বরফ কুলারের মধ্যে রাখা বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে।’’

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit