বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে ২০২৭ সালের পর থেকে দেশে ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকট হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, বিদ্যুৎ খাতে ম্যাজিক করতে গিয়ে দেশের মানুষকে সর্বস্বান্ত করে দিয়েছে আওয়ামী লীগ। ২০২৭ সালের পর থেকে এ দেশে ভয়াবহ একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস (বৈদেশিক মুদ্রা সংকট) হবে। তার মূল কারণ হলো বিদ্যুৎ।

দুনীতি আর লুটপাট করতে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, শুধু ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতকে তারা একটি ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল। তারা বুঝতে পেরেছিল কোনো হিসাব না দিয়ে এই খাত থেকে ‘কুইক মানি’ বানানো যায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক তর্ক-বিতর্কে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, চুরি, লুটপাট এ কথাগুলো নিচে পড়ে যাচ্ছে। এ কথাগুলো না বললে আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তারা যে দেশকে ধ্বংস করে দিয়েছে, সেগুলো কিন্তু মানুষ ভুলে যাবে। এসময় ক্ষমতায় গেলে বিএনপি বিদ্যুৎ জ্বালানিসহ সব খাত রিভিউ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাট নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ছাড়াও এতে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit