বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আশরাফের মৃত্যুবার্ষিকীতে আ.লীগকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মারা যান তিনি। রাজনীতিতে সততা ও স্বচ্ছতার উদাহরণ রেখে যান বাংলাদেশ আওয়ামী লীগের দুবারের সফল এই সাধারণ সম্পাদক। সততাও যে অনেক শক্তিশালী, সৈয়দ আশরাফের রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে সেই সত্যিই প্রতিভাত হয়। শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয় দফায় ক্ষমতায় এলে মন্ত্রিসভায় এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।  তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাউদ্দিন আহমদের ছেলে ছেলে সোহেল তাজ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে সৈয়দ আশরাফুলকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

‘আজ আশরাফ ভাই এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী- আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহ তালার কাছে দোয়া করছি ওনাকে যেন জান্নাতবাসী করেন। আশরাফ ভাই আমার আপন বড় ভাই এর থেকেও বেশি ছিলেন- তিনি ছিলেন আমার বন্ধু, আমার শুভাকাঙক্ষী- আমরা ছিলাম একই চিন্তাধারার। ২০১৬ সালে আওয়ামী লীগের সম্মেলনে আশরাফ ভাই বলেছিলেন, প্রিয় ভাই ও বোনেরা, ‘আওয়ামী লীগের আমি সন্তান, আওয়ামী লীগের ঘরেই আমার জন্ম। আওয়ামী লীগ যদি ব্যথা পায়, আমিও বুকে ব্যথা পাই। আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায়, আমারও অন্তরে ব্যথা লাগে। আওয়ামী লীগ তো আওয়ামী লীগই, এটা কোনো দল না, এটা আমার কাছে একটা অনুভূতির নাম।’

‘আজ আমার এই উক্তিটা মনে পরলে খুব খারাপ লাগে কারণ আশরাফ ভাই এখানে যেই আওয়ামী লীগের কথা বলেছেন সেই আওয়ামী লীগকে এবং সেই আওয়ামী লীগের নিবেদিত কর্মী সমর্থকদের ধ্বংস করে ফেলা হয়েছে- আশরাফ ভাই যেই আওয়ামী লীগের কথা বলছেন সেই আওয়ামী লীগ ছিল জনগণের অধিকার আদায়ের অগ্রদূত, আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী, সাড়ে সাত কোটি মানুষের আদর্শ ও চেতনার ধারক/বাহক আর আজ সেই সংগঠনকে ব্যবহার করে বিগত ১৫ বছর জনগণের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করা হয়েছে, হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও অর্থপাচার করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে আর যারা এই কাজগুলো করেছে তারা এখন বিদেশে অর্থের পাহাড়ের উপর বসে আছে অথচ আওয়ামী লীগের নিবেদিত নিরীহ কর্মী-সমর্থকরা আজকে সেই নব্য আওয়ামী লীগারদের অপকর্মের খেসারত দিচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit