সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা পাকিস্তানে থানার কাছে শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত একক এখতিয়ারে গোপনীয়তার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন তারেক রহমান খামেনির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চান ট্রাম্প : রুবিও তিন ক্রিকেটারকে অবসর নিতে পরামর্শ দিলেন মোহাম্মদ ইউসুফ দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের কিংবদন্তিদের

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

 এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 
 
ভূমিকম্পটির গভীরতা ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল) ছিল বলে জানিয়েছে ইএমএসসি। বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম চিলি।
১৯৬০ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি হয়। এর আগে, গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit