বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর পরিকল্পনা বাতিল করল ফিজি পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম সারাহনাজ কামালিকা রহমান।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাক্ষাতের কথা জানিয়েছেন। শায়রুল কবির খান বলেন, রাত সাড়ে আটটা থেকে প্রায় ৪০ মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit