বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৪ রানেই শেষ বরিশালের ইনিংস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ জয়ে বিপিএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ধুঁকছে ফরচুন বরিশাল। ব্যাট হাতে ঠিকঠাক রান তুলতে পারেননি কেউ। অপরদিকে রংপুর রাইডার্সের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন নাহিদ রানা, খুশদিল শাহরা। তাদের বোলিং নৈপুণ্যে অল্প রানেই থেমে যায় বরিশাল।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলতে পারেনি বরিশাল। ১৮ ওভার ২ বল খেলে সবগুলো উইকেট হারিয়ে করে ১২৪ রান।  

জাতীয় দলের হয়ে ব্যর্থ নাজমুল হাসান শান্ত বিপিএলেও তুলতে পারছেন না রান। তাকে হারিয়েই শুরু হয় বরিশালের ইনিংস। ১০ বলে ৯ করে মাহেদীর শিকার হন এই ওপেনার। তাওহীদ হৃদয় নেমে করতে পারেননি ৪ রানের বেশি। কিছুক্ষণ থিতু হয়ে থাকা তামিম ইকবালও খুব বেশি রান করতে পারেননি। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার বলে বোল্ড হন তিনি।  

গত ম্যাচে ফর্ম দেখানে কাইল মেয়ার্স ব্যর্থ হন এই ম্যাচে। তার ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। মুশফিকুর রহিম ১২, মাহমুদউল্লাহ ১০ রান করে উইকেট হারান। শেষদিকে কিছুক্ষণ লড়েন মোহাম্মদ নবি। তার ব্যাট থেকে আসে ২১ রান।  

রংপুরের পক্ষে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন খুশদিল শাহ। দুটি করে উইকেট পান নাহিদ ও ইফতিখার আহমেদ। একটি করে উইকেট নেন মাহেদী ও আকিফ জাভেদ।  

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit