মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

নববর্ষের রাতে কার সঙ্গে আরিয়ান, কে সেই প্রেমিকা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : কখনো নাম জড়িয়েছে মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে, আবার কখনো তারকাকন্যা অনন্যা পান্ডের সঙ্গে। বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময়ই থাকে আতশ কাচের তলায়। তবে এবার বলিপাড়ার কেউ নন, ব্রাজিলের এক মডেল ও অভিনেত্রীকে নাকি মন দিয়েছেন শাহরুখপুত্র। অনেক দিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে বলিপাড়ায়। মডেলের নাম লারিসা বোনেসি। বর্ষবরণের রাতেও সেই চর্চিত প্রেমিকার সঙ্গেই সময় কাটালেন আরিয়ান খান।

মুম্বাই শহরের এক নৈশ পার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল। সেখানেই আসেন মডেল লারিসা। পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ফটোসাংবাদিকরা। এ মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি। একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা। বর্ষবরণের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি-শার্ট পরেছিলেন আরিয়ান। তার ওপরে বেছে নিয়েছিলেন লেয়ার্ড জ্যাকেট। অন্যদিকে লারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক। মধ্যরাতে এই পার্টি থেকে বেরোন আরিয়ান। মাথা নিচু করে বেরোচ্ছিলেন শাহরুখপুত্র। পা পড়ছে বেতালে। 

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আকণ্ঠ মদপান করে রয়েছেন আরিয়ান। কোনোমতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি। একটু এদিক থেকে ওদিক হলে পড়ে যেতে পারেন তিনি। তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষীদের। ফলে নির্বিঘ্নে গাড়ি পর্যন্ত পৌঁছে যান তিনি। আরিয়ানের পেছন পেছন বেরোন তার মদ্যপ বন্ধুরা। তারাও তাল মিলিয়ে ডান পা-বাঁ পা ফেলতে পারেননি কেউ, ভিডিওতে তেমনই দেখা গেছে। উল্লেখ্য, লারিসাকে দেখা গেছে ‘গো গোয়া গন’, ‘ঠিক্কা’ নামের ছবিতে। অন্যদিকে আরিয়ানও তার কাজ নিয়ে ব্যস্ত। তবে শাহরুখপুত্র ক্যামেরার পেছনেই থাকতে চান। ওটিটি প্ল্যাটফর্মে তার পরিচালিত ছবি খুব শিগগির মুক্তি পাবে। ছবির প্রযোজক গৌরী খান।

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit