মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

রোহিতের প্রস্থান, নেতৃত্বে প্রত্যাবর্তন কোহলির!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : একে তো দল হারছে, তার ওপর ব্যর্থ ব্যাটার রোহিত শর্মাও। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে পর্যদুস্ত হওয়ার পর বোর্ডার-গাভাস্কার ট্রফিও এখন অনিশ্চিত ভারতের। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনেকটা লাগামছুট। নিজের ব্যাটও শুনছে কথা। এত যখন দুঃসংবাদ, তখন নিজেই নিজেকে বিশ্রামে পাঠালেন রোহিত।

দক্ষিণ আফ্রিকা আগেভাগে শিরোপার মঞ্চ দখল করে বসেছে। ভারত এবং অস্ট্রেলিয়ার কোনো একটি দল হবে আরেক ফাইনালিস্ট। লর্ডসের টিকিট পেতে শুক্রবার সিডনিতে শুরু হওয়া সিরিজের শেষ ও পঞ্চম টেস্ট জিততেই হবে ভারতের। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।

দলের এমন অবস্থার মাঝেই রোহিতের নেতৃত্ব নিয়ে ঝামেলা। ২০২৪ সালে ১৪ টেস্টে ও ২৬ ইনিংস মিলিয়ে অধিনায়ক রোহিতের ঝুলিতে এসেছে ৬১৯ রান। ব্যাট করেছেন ২৪.৭৬ গড়ে। সবশেষ ৯ টেস্টে তার ব্যাটিং আরও নাজুক। ১০.৯৩ গড়ে রান করেছেন রোহিত, চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে যা এসে দাঁড়িয়েছে ৬.২-এ!

আর তাতেই সব দিক থেকে কোণঠাসা রোহিত।বুঝতে পেরে নিজেই বিশ্রামের কথা জানিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ও ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বিষয়টি মেনেও নিয়েছেন।

রোহিতের বদলে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গম্ভীর আসার পরই আলোচনার পালে হাওয়া লেগেছে। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, দ্য ব্লুজরা রোহিতকে ছাড়াই চিন্তা করতে যাচ্ছে। তাদের মতে দায়িত্ব আসতে যাচ্ছে ভারতের অন্যতম সফল অধিনায়ক কোহলির কাঁধে। কাল অবশ্য সিডনি টেস্টের নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit