বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

জামালপুরে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ :  জামালপুরে যৌতুকের দাবীতে গর্ভবতী নারী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে তার স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই আদেশ প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলো উজ্জল মাহমুদ। দুই মাস পর ঈদুল-ফিতরের সময় ৫ লাখ টাকার জন্য মারধরের পর হত্যা করা হয় তাহমিনা জান্নাতকে৷ এ ঘটনায় ১৯ এপ্রিল মামলা দায়ের করে নিহতের বাবা ইব্রাহিম খলিল। সেই মামলায় আসামি উজ্জল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করে আদালত।

মামলায় ১৫জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করা হয় বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit