বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট, চাপে ট্রাম্প প্রশাসন চার দিবসে রামিসা হত্যার বিচার শেষ, দৃষ্টান্ত স্থাপন অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর পরিকল্পনা বাতিল করল ফিজি পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট আদ্-দ্বীন হাসপাতালের অবহেলা স্পষ্ট: স্বাস্থ্যমন্ত্রী বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগে আকৃষ্ট করতে রোড শো করবে সরকার হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

‘আওয়ামী স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী স্বৈরাচারের দোসররাই দেশের ভিতর থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রের প্রত্যাকটি প্রতিষ্ঠানের কোমর ভেঙে দিয়ে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে ৩১ দফার রূপরেখার বিকল্প নেই।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের বহু ভাইয়েরা গুম খুন ও হত্যার স্বীকার হয়েছেন এবং গত জুলাই আগষ্টের ছাত্রজনতার গণআন্দোলনে আমাদের বহু বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে; আমরা কিন্তু তা এখনো ভুলে যাইনি।  

বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্রকারী কোনো স্বৈরাচারের স্থান হবে না উল্লেখ করে আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, আপনি ভুল করলে সেই ভুলের জন্য জনগণের কাছে আপনাকেও মাশুল দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। 

প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর এর সদস্য সচিব মোস্তফা জামান বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই দেশে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জনগণের আস্থা অর্জনে আমাদের সকলকে জনগণের পাশে থেকে একযোগে কাজ করে যেতে হবে।বিএনপিনেতা কামাল জামান মোল্লা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন নির্বাচন না দিবে; ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব, রাজপথ ছাড়বো না। 

গুলশান থানা বিএনপির আহবায়ক এস এ মামুন এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান, যুবদল ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর সদস্য রেজাউর রহমান ফাহিম, জাহাঙ্গীর মোল্লা, শফিকুল ইসলাম শাহীন, ফারুক হোসেন ভূঁইয়া, ইবরাহীম খলিল, নূরুল হক ভূইয়া,  ক্যানন্টমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান কবির। এর আগে দুপুরে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের ৩ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit