শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

যে কারণে ফিলিস্তিনে বন্ধ হলো আল জাজিরার সম্প্রচার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। মূলত ‘উস্কানিমূলক উপাদান’ সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এ টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বুধবার বলেছে, কাতারের এই টিভি নেটওয়ার্কের ‘উস্কানিমূলক উপাদান’ প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

বার্তাসংস্থা ওয়াফা এ বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সংস্থাটি বলেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগমন্ত্রীরা যৌথভাবে আল-জাজিরা বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাদের দাবি, কাতারভিত্তিক এ চ্যানেলের সম্প্রচারের উপাদান ‘প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে’।

এদিকে আল জাজিরা বন্ধের এ আদেশে বলা হয়েছে যে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী এ আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরাইলি-অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল।

একটি বিবৃতিতে বলা হয়েছে, আল জাজিরা বুধবারের এ সিদ্ধান্তকে ‘অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা’ বলে নিন্দা করেছে। এ ছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি (আল জাজিরা) ‘সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে’ বিভাজন তৈরি করছে। কাতারের এই টেলিভিশন নেটওয়ার্ককে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথাও জানিয়েছে ফাতাহ।

এর আগে ইসরাইলি সামরিক বাহিনী গত বছরের সেপ্টেম্বরে পশ্চিম তীরের রামাল্লাহ শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় এবং এটি বন্ধ করার নির্দেশ দেয়। তারও আগে ইসরাইল গত বছরের মে মাসে একটি আদেশ জারি করে চ্যানেলটিকে দেশে (ইসরাইলে) কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে। ইসরাইল সেসময় বলেছিল, এটি (আর জাজিরা) ইসরাইলি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। পরে ইসরাইলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে।

 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit