রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: ববি হাজ্জাজ পহেলা বৈশাখ উদযাপনে সরকারের যত কর্মসূচি হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো? জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কেন চুক্তি করতে পারল না ইরান-যুক্তরাষ্ট্র ‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড ১৭ এপ্রিল হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পার্বতীপুরে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের অবৈধ অপারেটর এর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে মানববন্ধন

টিসিবির জন্য কেনা হচ্ছে ২৮৪ কোটি টাকার তেল-ডাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ :  ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।  স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল ও ডাল কিনতে মোট ব্যয় হবে ২৮৪ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব দেওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এই তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা ৯৫ পয়সা। সুপার অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এই সয়াবিন তেল কেনা হবে।  

ক্রয় সম্পন্ন করার পর টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে এই সয়াবিন তেল বিক্রি করা হবে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।  

এতে মোট ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৪ টাকা ৯৫ পয়সা। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই ডাল কেনা হবে।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে।  

তিনটি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শাবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ থেকে এই মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি ৫০ কেজির বস্তায় এই ১০ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit