শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার তীব্র সমালোচনায় মুখর ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার দেশের নেতৃত্ব, নিরাপত্তা ব্যবস্থা এবং সীমান্ত নীতির কঠোর সমালোচনা করেছেন। নিউ অরলিন্সে প্রাণঘাতী হামলাসহ সাম্প্রতিক সহিংস ঘটনাগুলোর পর তিনি এসব কথা বলেন।

তিনি সামাজিক মাধ্যম Truth Social-এ লেখেন, ‘আমাদের দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে হাস্যকর হয়ে উঠেছে! এটা তখনই হয়, যখন আপনার ওপেন বর্ডার থাকে এবং কার্যত কোনো নেতৃত্ব না থাকে’।

ট্রাম্প এ সময় তার দেশের বিচার বিভাগ, এফবিআই এবং ডেমোক্র্যাটিক প্রসিকিউটরদেরও আক্রমণ করেন। তাদের ‘অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা জননিরাপত্তার পরিবর্তে তাকেই লক্ষ্যবস্তু করছেন’।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেঙে পড়ছে- আমাদের দেশজুড়ে নিরাপত্তা, জাতীয় সুরক্ষা এবং গণতন্ত্রের সহিংস অবক্ষয় হচ্ছে’।  ‍সেই সঙ্গে তিনি সিআইএ-এর হস্তক্ষেপের আহ্বান জানান এবং তার নেতৃত্বে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। ট্রাম্প বলেন, ‘২০ জানুয়ারি দেখা হবে। আমেরিকাকে আবার মহান করে তুলুন!’ সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit