বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

‘বাঘাযতীন’ পরিচালক অরুণ রায় আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক  : বছরের প্রথম দিনেই শোকের ছায়া নেমে এলো কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় টালিউড পরিচালক অরুণ রায়।

চিকিৎসক ও সহশিল্পীদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই পরিচালক। এর মধ্যে হাসপাতালে গিয়ে পরিচালককে দেখে এসেছিলেন অভিনেতা দেব। এবং হাসপাতালে অরুণ রায়ের পাশে সবসময় ছিলেন ওপারের অভিনেতা কিঞ্জল নন্দ।

২০২৩-এ মুক্তি পেয়েছিল অরুণ রায় পরিচালিত ও দেব অভিনীত ছবি ‘বাঘাযতীন’। শারীরিক অসুস্থতা নিয়েই এই ছবির প্রচার করেছিলেন অরুণ রায়। প্রথম থেকে যদিও সাহস যুগিয়ে গেছেন দেব। তবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর থেকেই বিশ্রামে থাকা খুব একটা পছন্দ করতেন না পরিচালক নিজেও। তাই একটু সুস্থ হলেই কাজ শুরু করেছিলেন।

এদিকে অরুণ রায়ের পরিচালনায় ‘হীরালাল’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় কাজ করেন কিঞ্জল। সামাজিক মাধ্যমে অরুণের শারীরিক অবস্থার অবনতির কথাও জানিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন অরুণ। তার মৃত্যুতে শোকাহত টলিপাড়া।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit