শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

‘আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছর-২০২৫ উপলক্ষে প্রদত্ত এক বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘আসুন নতুন বছরকে মানবতার কল্যাণকর একটি সময়ে পরিণত করি। বলার অপেক্ষা রাখে না যে, আশা জাগানিয়া কিছু প্রত্যাশা করা বড়ই কঠিন হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘দেশে দেশে চলমান যুদ্ধ অবর্ণনীয় কষ্ট দিচ্ছে, দুঃখ-দুর্দশার অন্ত নেই, অনেকে বসতভিটা হারিয়েছে। বৈষম্য এবং বিবাদ-বিভক্তি মানবতাকে বিপন্ন করেছে। পারস্পরিক আস্থা অথবা শ্রদ্ধাবোধের বালাই নেই। তবুও আমি সদস্য রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান রাখছি কার্বন নিঃসরণ ব্যাপকভাবে হ্রাস এবং নিশ্চিত ধ্বংসের পথ পরিহার করার জন্য। আর এজন্যেই সকলকে সবকিছু নতুনভাবে নবউদ্যমে শুরু করতে হবে।’

মহাসচিব বলেন, ‘বলতে দ্বিধা নেই যে, আমরা অসহনীয় তাপপ্রবাহের একটি দশক অতিবাহিত করলাম।’ তিনি উল্লেখ করেন, ‘গত দশকের প্রতিটি বছরই ছিল সবচেয়ে বেশি তাপপ্রবাহের। আর এর মধ্য দিয়েই জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব দৃশ্যমান হচ্ছে। এহেন অবস্থা থেকে পরিত্রাণে যথাযথ পদক্ষেপ গ্রহণে কালক্ষেপণের কোনোই অবকাশ নেই।’

তিনি বলেন, ‘কার্বন নিঃসরণ হ্রাসে সকলকে আন্তরিকভাবে সরব হতে হবে নিরাপদ বিশ্ব রচনার জন্য। আর এটি হচ্ছে সময়ের দাবি এবং যা করা অসম্ভব নয়।’

মহাসচিব বলেন, ‘আর্থিক সংকট লাঘবে এবং জলবায়ুর ন্যায্যতা নিয়ে লড়াইরত উন্নয়নশীল বিশ্বের সংকল্প নতুন বছরে মানবতার কল্যাণের পথকে সুগম করবে বলে আশা করছি। আর এমন সংকল্পের পথ বেয়েই মানবতার জয়গান ধ্বনিত হবে বিশ্বের প্রতিটি প্রান্তে, এ কামণা করছি।’

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit