সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

সারদায় প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : নির্দেশনা না মেনে প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় তাদের হাতে অব্যাহতি পত্র দেওয়া হয়। এ সময় তাদের একাডেমি ছেড়ে চলে যেতে বলা হয়।

এর আগে গত ২৯ ডিসেম্বর তাদের কারণ দর্শনের নোটিশ দিয়ে তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। ব্যাখ্যায় কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ‘গত ২৭ ডিসেম্বর বৈকালিক কার্যক্রমে নিয়মিত সাপ্তাহিক গেইম প্যারেড ছিল। গেইম প্যারেড শুরুর পূর্বে কোম্পানিভিত্তিক প্রশিক্ষণার্থীদের ফল-ইন করানোর জন্য কোম্পানির সিএএসআই থাকেন। এই নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চ স্বরে হইচই করতে থাকেন এবং উসকানিমূলক কথাবার্তায় অন্যান্য ক্যাডেট উত্তেজিত হয়ে হইচই করেন।

উল্লেখ্য, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন এসআই ছিলেন। এর আগে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তিন ধাপে ৩১৩ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ আরও আটজনকে অব্যাহতি দেওয়া হল। এ নিয়ে ৩২১ জন এসআইকে অব্যাহতি দিল কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৫,/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit