জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে রামগড়ে ১০ মাদক মামলার মহিলা মাদক কারবারী মুন্নি আক্তার (৪২)ও ৩টি মাদক মামলার মহিলা মাদক কারবারি প্রিয়া রানী মালাকার (৫০)দুই মহিলা মাদক কারবারিকে ৬০ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ডিসেম্বর)রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে,রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রামগড় পৌরসভাস্থ রামগড় বাজার মধুবন শো-রুমের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মাদক মামলার মহিলা মাদক ব্যবসায়ী মুন্নি আক্তার (৪২) প্রিয়া রানী মালাকার (৫০) দুই নারী মাদক কারবারিকে ৬০লিটার চোলাইমদ সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন-মুন্নি আক্তার (৪২) প্রিয়া রানী মালাকার (৫০),উভয় চট্রগ্রামের বাসিন্দা। আসামীদ্বয়ের বিরুদ্ধে রামগড় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮(সংশোধনী/২০২০) এর ৩৬(১) সারণির ২৪ (খ)ধারায় মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫৪