সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

নিহত-আহতদের সহযোগিতা পেতে চিকিৎসকদের সত্যায়িত কপি লাগবে: সারজিস

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন পক্ষ থেকে সহযোগিতা পেতে হলে হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলেনে নিহত ও আহতদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নয়, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

চলতি (জানুয়ারি) মাসে শহিদ পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান সারজিস। তিনি বলেন, জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা সরকারি মতে ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহিদ পরিবার। ফাউন্ডেশনের তহবিলে কত টাকা আছে এবং কত সহযোগিতা দেওয়া হয়েছে- তার হিসাবও দেন সারজিস।

তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা।এখনও ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। সারজিস বলেন, আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit