সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

বই বিতরণ শুরু, তবে পুরো সেট পাচ্ছে না সবাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বছরের প্রথম দিনেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ শুরু হয়েছে। রাজধানীসহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন বই নিতে ভীড় করছেন শিক্ষার্থিরা।

তবে পুরো সেট বই পাচ্ছে না সব শ্রেণীর শিক্ষার্থী। প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে সবগুলো বই এবং দশম শ্রেণীর শিক্ষার্থিরা বাংলা ইংরেজি অঙ্ক বই পেয়েছে।

এনসিটিবি জানিয়েছে, আগামী ২০ তারিখের মধ্যে সব শিক্ষার্থিকে ধাপে ধাপে বই দেয়া সম্ভব হবে।

আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন করে ৪৪১টি পাঠ্যবই পরিমার্জন করা হয়েছে। আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া এবং মন্ত্রণালয় পর্যায়ে আনুষঙ্গিক কাজের অনুমোদন পেতে দেরি হওয়াই বছরের প্রথম দিন সব বই দেয়া সম্ভব হচ্ছে না।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান জানান, ৫ জানুয়ারির মধ্যে প্রাথমিকের বাকি বই এবং মাধ্যমিকের ৮টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে। ১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের দশম শ্রেণির সব বই এবং ২০ জানুয়ারির মধ্যে সব শ্রেণির বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

এ বছরের জন্য ৪১ কোটি বই ছাপানোর মধ্যে ৬ কোটি বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও ৪ কোটি বই বিতরণের প্রস্তুতি চলছে।

এনসিটিবি চেয়ারম্যান উল্লেখ করেন, পূর্ববর্তী বছরগুলোতে বই উৎসব আয়োজনের নামে অর্থের অপচয় হয়েছে। তিনি বলেন, এ বছর সময়মতো বই বিতরণ নিশ্চিত করতেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit