সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

রেলস্টেশনের ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি, একজন বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনাকাঙ্খিত এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ডিসপ্লে বোর্ড পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক- ঢাকা কর্তৃক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল এন্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি ভেসে উঠে। এতে স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে এলে তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারি ২০২৫,/সকাল ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit