বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ডকে দুই ইউরোর ফাইনালে তোলা সাউথগেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন বছরে নাইটহুড পাচ্ছেন ইংল্যান্ড ফুটবল দলের সাবেক প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। ইউরোর ফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর গত জুলাইয়ে কোচের পদ থেকে সরে দাঁড়ান ৫৪ বছর বয়সী সাউথগেট।

তার অধীনে দুইবার ইউরো ফাইনাল এবং একবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ইংল্যান্ড। কোনো ট্রফি জেতাতে পারলেও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের অন্যতম সফল কোচ বলা হয় তাকে। 

ইংল্যান্ডের চতুর্থ কোচ হিসেবে নাইটহুড উপাধি পেলেন সাউথগেট। এর ফলে এখন তার নামের শুরুতে সম্মানসূচক ‘স্যার’ বসবে। তার আগে স্যার ওয়াল্টার, স্যার আলফ রামসে ও স্যার ববি রবসন নাইটহুড পেয়েছেন।

তার প্রশংসা করে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ডেবি হেউইট বলেছেন, ‘ইংল্যান্ড ফুটবলের সেরাটা তিনি তুলে ধরেছেন। ভক্তদেরও যে কোনও সময়ের চেয়ে দলের কাছাকাছি আনতে পেরেছিলেন।  নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখে ইংল্যান্ডের খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে পেরেছেন। পাশাপাশি ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার যে গর্ব সেটা ভাগাভাগি করেছেন তিনি।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit