বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৩১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, আটোয়ারী থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আলাউদ্দীন,গিরাগাঁও বিজিবি কোম্পানি কমান্ডার ইয়াহিয়া,বর্ষালুপাড়া বিজিবি কোম্পানী কমান্ডার ফজলুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ ।

সভায় উপজেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, বয়স্ক ও বিধবা ভাতা, ২রা মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ভাড়া দেওয়া সংক্রান্ত , তারুণ্যের উৎসব উদযাপন,ধানের দাম সরকারের নির্ধারিত দামের চেয়ে বাজারে অধিক মূল্য হওয়ায় খাদ্য গুদামে সরকারি দরে ধান ক্রয়ের সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসু আলোচনা হয়। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা সহ যে কোন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান।

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit