সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মাটিরাঙ্গায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হার পাওয়ার প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমাতায়ন প্রকল্পের আওতায় “আইটি সেবা প্রদানকারী”কোর্সের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়   ৮০ জন প্রশিক্ষণার্থী নারী কে বিনামূল্যে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর হার পাওয়ার প্রকল্পের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মাঝে  ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর উপজেলা আইসিটি আফিসার রাজীব রায় চৌধুরী,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল, ট্রেইনিং ডিরেক্টর,নিজাম উদ্দিন,হেড অব অপারেটর ইসফাক উপস্থিত ছিলেন।
সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে   ৮০ জন প্রশিক্ষণার্থী নারীর মাঝে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন কার্যক্রমের অংশ হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দেশব্যাপী নারীদেরকে তথ্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিংসহ উদ্ভাবনীমূলক কর্মক্ষেত্রের ব্যাপ্তি ঘটাতে প্রশিক্ষণ ও ল্যাপটপ বিতরণ করছে।আলোচনা সভা শেষে  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ৮০জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে একটি করে ল্যাপটপ তুলে দেন।
কিউএনবি/অনিমা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit