বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

মারা গেছেন ‘জুলিয়েট’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : মারা গেছেন ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর জুলিয়েট খ্যাত ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া হাসি! জুলিয়েট চরিত্রে অভিনয় করে সিনেমাপ্রেমীদের মুগ্ধ করা এই অভিনেত্রীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩বছর।

গত শুক্রবার নিজ বাড়িতে প্রিয়জনদের সান্নিধ্যেই মারা গেছেন তিনি। তার পরিবারের পক্ষ থেকে ইনস্টাগ্রাম পোস্টে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

অলিভিয়া, ১৯৬৮ সালে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান। সিনেমায় শুটিংয়ে তার বয়স ছিল মাত্র ১৫। ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে খ্যাতি থেকে পুরস্কার—সবই অর্জন করেছিলেন এ অভিনেত্রী। সে বছর সেরা নবাগত অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছিলেন তিনি।

১৯৫১ সালে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অলিভিয়া হাসির জন্ম। সাত বছর বয়সে লন্ডন যাওয়ার আগে নাটকের স্কুল ইতালিয়া কোন্তি একাডেমিতে পড়াশোনা শুরু করেন।

উইলিয়াম শেক্‌সপিয়ারের নাটক অবলম্বনে নির্মিত ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ নির্মাণের পরিকল্পনার পর থেকেই প্রধান দুই চরিত্রে তরুণ কাউকে খুঁজছিলেন পরিচালক ফ্রাঙ্কো জেফিরেলি। একদিন তিনি মিস জোয়ান ব্রডির ‘প্রাইম’ নাটকের প্রদর্শনীতে যান। যেখানে ভেনেসা রেডগ্রেভের বিপরীতে অভিনয় করেছিলেন অলিভিয়া হাসি। মঞ্চে অভিনেত্রীর পারফরম্যান্সে মুগ্ধ হন জেফিরেলি। ১৫ বছর বয়সী অলিভিয়া হাসিকে এরপরই এ চরিত্রের জন্য প্রস্তাব দেন।

সিনেমায় ‘রোমিও’ চরিত্রে অভিনয় করেন ব্রিটিশ অভিনেতা লিওনার্ড হোয়াইটিং। তখন অভিনেতার বয়স ছিল ১৬ বছর। ১৯৬৮ সালের অস্কারে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ সেরা সিনেমা, সেরা পরিচালকসহ চারটি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনীত হয়েছিল। সেবার সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম বিভাগে অস্কার জয় করে সিনেমাটি।

‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ ছাড়াও ১৯৭৭ সালে টিভি মিনি সিরিজ ‘জিসাস অব নাজারেথ’-এ ‘মা মেরি’ চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৫ সালে সবশেষে তাকে ‘সুইসাইট স্কোয়াড’ সিনেমায় দেখা গেছে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit