রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

মাহফিলে গিয়ে নিখোঁজ কৃষকের মরদেহ মিললো আম গাছে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামের আম বাগানের একটি গাছ থেকে লোহার শিকলে ঝুলানো অবস্থায় মিজান সরদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চিড়াইপাড়া গ্রামের আলমগীর মাতুব্বরের মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মিজান সরদার (৫০) সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজার সংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যায়। ওয়াজ শেষে রাতে আর বাড়িতে ফিরে আসেননি।

আজ সকাল ১১টার সময় এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আম গাছের সাথে শিকল পড়া অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মাদারীপুর সদর থানায় খবর দেয়।

পরে পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, সকালে সংবাদ পেয়েছি বাগানের মধ্যে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit