রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রংপুরে খেলা হচ্ছে না আফগান রহস্য স্পিনারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : শারজাহতে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট নিতে মোটে ২৬ রান খরচ করেছিলেন গজনফর। দুই দিকেই বল টার্ন করানোর সক্ষমতাসম্পন্ন এই রহস্য স্পিনার অল্প কিছুদিনের মধ্যেই খ্যাতি পেয়ে গেছেন। তাকে দলে নিয়েছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।

‘তারকা-অভাবী’ বিপিএলে যারা গজনফরের ঘূর্ণি দেখার জন্য বসে আছেন, তাদের আশায় গুঁড়েবালি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরে খেলা হবে না ১৮ বছর বয়সির। অফিসিয়াল ফেসবুক পেজ রংপুরই বিষয়টি নিশ্চিত করেছে।

বুলাওয়েতে আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হয়েছে তারা। এই সিরিজে খেলার কথা ছিল রশিদ খানের। কিন্তু ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে তিনি নেই। রশিদ খানের এই ব্যস্ততাই গজনফরকে আফগানিস্তান টেস্ট দলে প্রথম বারের মতো সুযোগ করে দিয়েছে। তাকে নিয়েই স্বাগতিকদের মুখোমুখি হয়েছে আফগানরা।

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit