রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মালয়ালম ভাষার কিংবদন্তি লেখক বাসুদেবন নায়ার মারা গেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মারা গেছেন মালয়ালম ভাষার কিংবদন্তি লেখক ও পরিচালক এম টি বাসুদেবন নায়ার। বয়স হয়েছিল ৯১।

এমটি’ নামেই পরিচিত বাসুদেবনের জন্ম ১৯৩৩-এ কেরালার কুড্ডালোরের গ্রামে। ২০ বছর বয়সে একটি বিদেশি প্রতিযোগিতার জন্য লেখা প্রথম ছোটগল্প জিতে নিয়েছিল প্রথম পুরস্কার। রসায়নে স্নাতক, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সম্পাদনা, ‘মাতৃভূমি’ নামে জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায়। সেখানেই প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘অসুরাভিত্ত্ব, যে উপন্যাসকে অনেকেই মালয়ালম ভাষার ‘সর্বশ্রেষ্ঠ উপন্যাস’ আখ্যা দেন।

১৯৫৮ সালে প্রকাশিত দ্বিতীয় উপন্যাস ‘নালুকেটু’ এমটি-কে কেরলের সাহিত্যমহলে পাকাপোক্ত একটা জায়গা করে দেয়।

জনপ্রিয় লেখক ছাড়াও এমটির আরেকটি পরিচয় তিনি পরিচালক ও চিত্রনাট্যকার। তার নির্দেশিত সিনেমা ও লেখা চিত্রনাট্যগুলি রাজ্য ও জাতীয় স্তরে অনেক পুরস্কার পেয়েছে।

১৯৬০-৭০-এর দশকে এমটি’র লেখনির হাত ধরেই মালয়ালম সিনেমা একটি সমান্তরাল পথে হাঁটা শুরু করে। তাঁর নির্দেশিত ‘নির্মাল্যম’ জাতীয় পুরস্কার পেয়েছিল। গল্প, উপন্যাস, চিত্রনাট্য- প্রতিটি ক্ষেত্রেই কেরলের বহুমাত্রিক সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরেছিলেন এমটি।

এ মাসের শুরুতে হৃদ্রোগে আক্রান্ত হন নবতিপর লেখক। ভর্তি করা হন হাসপাতালে। সেখানেই আজ বৃহস্পতিবার মারা যান এমটি।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit