বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বছরের শুরুতেই কেয়া পায়েল-জোভানের ‘কবিতায় প্রেম’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : এবার জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। তপু খানের নির্মাণে ‘কবিতায় প্রেম’ নাটকে দেখা যাবে তাদের। কথাসাহিত্যিক মাহতাব হোসেনের রচনায় নির্মিত এ নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, ‘গল্পটি একটু অন্য ধাঁচের। আমি সাধারণত রোমান্টিক স্বাদের গল্প পছন্দের ক্ষেত্রে একটু চুজি। অন্যরকম ও জীবনঘনিষ্ঠ গল্পের কাজ করতে চেয়েছি সর্বদা। এটিই সেরকম। আশা করছি, সবার ভালো লাগবে।’

মাহতাব হোসেনের ভাষ্য, ‘গতানুগতিক নাটকের গল্প নয় এই নাটক; নামেই সেটা বোঝা যাচ্ছে। ভিন্ন ধরনের এক গল্প বলার চেষ্টা করেছি। দর্শকের পছন্দ হবে আশা করছি।’

জোভান ও কেয়াও কাজটি নিয়ে সন্তুষ্ট। তারা বলেন, ‘গল্পটি সুন্দর। একটু সময় দিয়ে কাজটি করেছি, যেন ভালো একটি কাজ হয়। আশা করছি, দর্শক আমাদের কাজটি খুবই পছন্দ করবেন।’

নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নির্বাহী প্রযোজক খান মোহাম্মদ বদরুদ্দিন। নির্মাতা জানান, নাটকটি আসছে ২০২৫ সালের প্রথম দিনেই ক্লাব এলিভেন ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit