মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সন্ধান মিললো নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসানের সন্ধান মিলেছে। চার দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ফিরেছেন তিনি। শারীরিকভাবে সুস্থও আছেন খালেদ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রবেশ করেন। পরে হলের শিক্ষার্থীরা তাকে তার কক্ষে নিয়ে যান।

তবে গত ৪ দিন তিনি কোথায় বা কার সাথে ছিলেন তা এখনও জানা যায়নি।

গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হয়ে আর ফেরেনি। ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় চষে বেড়াচ্ছেন বাবা। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও মেলেনি খালেদের সন্ধান।

খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, চার দিন ধরে নিখোঁজের পর ঢাবির সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit