রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

পিংক ডে’তে মাঠের বাইরে যত কাণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের পিংক ডে ম্যাচে মাঠেই সন্তানের জন্ম দিয়েছেন এক মা। খেলা চলাকালীন প্রসব যন্ত্রণা শুরু হলে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আর সেখানেই ছেলে সন্তানের জন্ম দেন তিনি। 

খুশির এই সংবাদ পৌঁছে দেয়া হয়েছে মাঠে ম্যাচ দেখতে আসা দর্শকদের কাছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ওই দম্পতির নামসহ তাদের সন্তান হওয়ার সংবাদটি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ জায়ান্ট স্ক্রিনে এই বার্তা দেখে পুরো ওয়ান্ডারার্স স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ক্রিকেটাররা মৃদু হাসি দিয়ে খেলায় মনোযোগ দেন আবার।
 
এদিন খেলা চলাকালীন আরও একটি দৃশ্য নজর কেড়েছে। মাঠে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। এসময় পাশেই মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় একজনকে। আচমকা বিয়ের প্রস্তাব পেয়ে শুরুতে একটু বিব্রতকর অবস্থায় পড়লেও পরে প্রস্তাবে রাজি হয়ে আংটি পড়ে নেন তিনি। এই দেশ্য দেখে আবারও উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।

 মাঠে বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনা এবার অবশ্য প্রথম নয়। এর আগেও কয়েকবার স্টেডিয়ামের ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য। তবে এবারের ম্যাচে দুটি ঘটনাই বেশ আলোচনায় এসেছে। গ্যালারির বিভিন্ন বিষয় নিয়ে স্বাগতিক দর্শকরা বেশ আমুদে সময় কাটালেও মাঠে দল তেমন পারফর্ম করতে পারেনি। পাকিস্তানের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭১ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। এই হারে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit