শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

জাহাজে খুন ৭ নাবিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিচয় সনাক্ত করা হয়েছে। আজ পোস্ট মর্টেম শেষে নিহতের স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকাল থেকে নিহতদের কয়েকজনের আত্মীয়-স্বজন হাসপাতালে আসেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মো. কিবরিয়া (মাষ্টার), শেখ সবুজ (৩৫) লস্কর, নড়াইল জেলার মো. সালাউদ্দিন (৪০) ইঞ্জিন চালক, আমিনুল মুন্সী (৪০) সুকানি, মাগুরা জেলার মো. মাজেদুল (১৬) লস্কর, সজিবুল ইসলাম (২৬) লস্কর, মুন্সীগঞ্জের রানা (২০) বাবুর্চি।

এ ঘটনা উদঘাটনের জন্য সিআইডি, পিবিআই ও পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় এখনও মামলা প্রক্রিয়াধীন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সাথে সম্পৃক্ত নয় এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করার দাবি জানান তারা।

এর আগে গতকাল সোমবার বিকোলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙ্গর করা এমবি আল বাকেরা কার্গো জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে আরও ২ জন মৃত্যুবরণ করেন। অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

নিহতদের প্রত্যেকে ওই জাহাজের শ্রমিক। ধারণা করা হচ্ছে, রোববার রাতে কে বা কারা নোঙর করা জাহাজটিতে এই হত্যাযজ্ঞ চালায়।

পুলিশ জানায়, ঘটনা উদঘাটনে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও সিআইডির সকল ইউনিট কাজ করছে। রহস্য উদঘাটন শেষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit