মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ীতে আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে কেক কেটে বড়দিন পালিত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বেসিক এনজিও পরিচালক শ্যামল চন্দ্র সরকারের সভাপত্বিত্বে এক আলোচনা সভা উক্ত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ সংঘ ফুলবাড়ী এরিয়া, পালক এর রেভাঃ পণূয়েল টুডু। তিনি তার বক্তত্বে বিদ্যালয়ে বড়দিন উপলক্ষে শিশুদের উদ্দেশ্য বলেন,তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই এই দিনটি স্মরন করা তোমাদের উচিৎ। আমি প্রার্থনা করি আগামী দিনে তোমরা এগিয়ে যাও।

এছাড়াও তিনি বাংলাদেশের মঙ্গল কামনা করেন। প্রাক বড়দিন উলক্ষে অন্যন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী আদিবাসী সমিতির সাবেক সভাপতি কমল কিস্কু। কেক কাটা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন এবং শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রাক বড়দিন উলক্ষে খিচুড়ি খাওয়ান।

অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ ফিজারুল ইসলাম ভূট্টু, সহ সভাপতি আশরাফুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থী, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজনে ছিলেন, বেসিক ফুলবাড়ী, দিনাজপুর।

 

 

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit