সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

আমরা ভুল করলে আমাদের অবস্থা আ.লীগের মতো হবে: মেজর হাফিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ভারতের কবল থেকে দেশকে আগে বাঁচাতে হবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো ভয় না থাকে। মানুষ নির্ভয়ে যেন থাকতে পারে। এমন একটি দেশ আমরা গড়ে তুলতে চাই।

তিনি বলেন, শেখ হাসিনা এখন অনেক ষড়যন্ত্র করছেন। আমাদের মনে রাখতে হবে, যে কারণে আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে, একই ভুল যাতে আমরা না করি। ভুল করলে আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে। এমন অবস্থা থেকে বিএনপিকে রক্ষা করতে হবে। পেলাম না, খাইলাম না, ওই চিন্তা দূর করতে হবে।

রোববার বিকালে ভোলার তজুমদ্দিন উপজেলায়  ডাকবাংলো চত্বরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন এসব কথা বলেন। স্থানীয় পর্যায়ে, চরাঞ্চলে দলীয় নেতাকর্মীর চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে উল্লেখ করে দলের বর্ষীয়ান এ নেতা বলেন, এই সব বন্ধ না হলে, আপনাদেরও আবার বিতাড়িত হতে হবে।

তিনি বলেন, আমি ৬ বারের এমপি, দুইবার মন্ত্রী ছিলাম। কোনো অন্যায়ের সঙ্গে আপোস করিনি, করব না। এমপি মন্ত্রী না হলেও দুঃখ থাকবে না। আমি আমার মতো চলব। আমার কাছে অনেক অভিযোগ আসছে। আমাদের দলের অনেকে চাঁদাবাজি শুরু করেছে। এটা বন্ধ করতে হবে। এ সময় উপস্থিত কয়েক হাজার সাধারণ কর্মী ও সমর্থকরা স্বাগত জানান, স্লোগান দেন। চাঁদাবাজির আস্তানা থাকবে না থাকবে না বলে স্লোগান দেন।

উপজেলা বিএনপির আহবায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মহিবুল্লাহ নাগর, উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেস ক্লাব সভাপতি ফখরে আজম পলাশসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদকরা।

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit