বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

লালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রীর মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় ইসমাইল হোসেন (৫০) নামের চার্জার ভ্যানের এক যাত্রী নিহত হয়েছে। এসময় আরিফ হোসেন (২৪) নামের ওই ভ্যানের অপর এক যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) সকালে উপজেলার লালপুর – আব্দুলপুর সড়কের কচুয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার লক্ষনবাড়িয়া গ্রামের এমাজ উদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সড়কেসালামপুর থেকে লালপুরগামী একটি চার্জার ভ্যান উক্ত স্থানে পৌছালে পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্ষা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানের যাত্রীরা রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই ইসলাম হোসেনের মৃত্যু হয় এবং আরিফ নামের অপর এক যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহত আরিফকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। অজ্ঞাত ওই ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে ।

কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit