মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ধর্ষকদের যে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে মত দিলেন প্রীতি জিনতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : ইতালিতে ধর্ষকদের নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে এ আইন কার্যকর করা হবে। দেশটির সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। একইসঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবেলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি ভারতে ধর্ষণ যে হারে বেড়েছে, তাতে উদ্বিগ্ন প্রীতি জিনতা। ধর্ষণ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পদক্ষেপের প্রশংসা করে ভারতেও এই কঠিন শাস্তির আইন জারির পক্ষে মত দিলেন ‘সোলজার’খ্যাত নায়িকা প্রীতি জিনতা।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় সরকার যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাসায়নিক প্রয়োগ করে যৌন ক্ষমতা কেড়ে নেওয়ায় আইন পাশ হয়। এই প্রস্তাবিত আইন সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘কী দুর্দান্ত পদক্ষেপ! আশা করি ভারত সরকারও এরকম কিছু করবে। আপনার কী মনে হয় বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়।’

সূত্র : ইন্ডিয়া টিভি।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit