শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

ফের সিআইপি সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা আহমেদ মোত্তাকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সিআইপি নির্বাচিত হওয়ায় প্রবাসী আহমেদ মোত্তাকিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
 
মালদ্বীপে মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২২-২৩ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তথা সিআইপি নির্বাচিত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 
 
এবার অর্থাৎ ২৩-২৪ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন তিনি। 
 
সিআইপি পুরুষ্কার গ্রহণ করে আহমেদ মোত্তাকি বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করছি। 
 
তিনি আরও বলেন, এতে আমরা আনন্দিত। বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে। আহমেদ মোত্তাকি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন। তার প্রবাস জীবন মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। 
 
তার মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক হিসেবে খ্যাতি পেয়েছে। তার দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে। 
 

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit