আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, কেউ উত্তর দিতে পারে না যে, কেন আমরা কানাডাকে বছরে ১০ কোটি ডলারেরও বেশি ভর্তুকি দেই? অনেক কানাডিয়ান চান কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। এটি কর ও সামরিক সুরক্ষার ক্ষেত্রে অনেক খরচ বাঁচাবে। আমি মনে করি এটি একটি দারুণ ধারণা। ৫১তম অঙ্গরাজ্য!!!
সংবাদমাধ্যম পলিটিকো বলছে, সম্প্রতি কানাডা ও জাস্টিন ট্রুডোর সরকারকে ট্রাম্পের খোঁচা দেয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করার পর সোমবারও তিনি এমন কাজ করেছেন।
কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০