শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বরিশালের বিপক্ষে জিতেও বাদ পড়লো ঢাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরিশালকে ১৯ রানের ব্যবধানে হারিয়েছে ঢাকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে ঢাকা। জবাব  দিতে নেমে ৬ ‍উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে বরিশাল।

প্লে অফ নিশ্চিত করতে হলে বড় ব্যবধানে জিততে হতো ঢাকাকে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষদিকে সুমন খান ও নাজমুল ইসলাম অপুর মারকুটে ব্যাটিংয়ে ভালো পুঁজি তুলে নেয় ঢাকা। সুমন ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। ১২ বলে ৪ চারের মারে ২৩ রান করে আউট হন অপু। এছাড়া ১০ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ রানের মারকুটে ইনিংস খেলেছিলেন আরিফুল ইসলাম। ২ চার ও ৩ ছক্কায় ২৫ বলে ৩২ রান করেছেন ওপেনার জাওয়াদ আবরার।

বরিশালের পক্ষে ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন রুয়েল মিয়া। এছাড়া ২৯ রান খরচায় ৩ উইকেট নেন জেহাদুল হক জেহাদ। রান তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে বরিশাল। বড় জয় পেলে তাদের সামনেও সুযোগ ছিল প্লে অফ নিশ্চিত করার। তবে ৫৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তারা লড়াই থেকে ছিটকে যায়। শেষদিকে সোহাগ গাজীর ২০ বলে ৩০ আর কামরুল ইসলাম রাব্বির ২৩ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে কেবল হারের ব্যবধান কমায় বরিশাল। ঢাকার হয়ে ২টি করে উইকেট নেন সাইফ হাসান ও সুমন খান।

তবে এ ম্যাচ হেরে যেমন বরিশাল বাদ পড়েছে, একইভাবে জিতেও প্লে অফ নিশ্চিত করতে পারেনি ঢাকা। চট্টগ্রামের সমান ৬ পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় টেবিলের পাঁচে থেকে আসর শেষ করেছে ঢাকা। তার তাতে ঢাকা মেট্রোর কাছে শেষ ম্যাচে ১৭ রানে হেরেও চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো চট্টগ্রাম। প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্টের এলিমিনেটর রাউন্ডে তাদের প্রতিপক্ষ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে জায়গা করে নেয়া খুলনা। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ রংপুর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit