মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

গুম ঘটনায় হাসিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রশ্নে যা জানাল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ এবং গুমের ঘটনায় জড়িত থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হবে কিনা এমন নানা প্রশ্ন উঠেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আসেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল।

তিনি ওইসব প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মুখপাত্র প্যাটেল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির ঘোষণা দিয়েছে, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। নির্বাচন আয়োজনের সময় নির্ধারণ এমন একটি বিষয়, যেদিকে আমাদের অব্যাহত পর্যবেক্ষণ থাকবে। পুরো প্রক্রিয়াজুড়ে আইনের শাসন, একইভাবে গণতান্ত্রিক মূলনীতির বাস্তবায়নকে আমরা উৎসাহিত করছি। পুরো বিশ্বে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে আমাদের অবস্থান।

গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয় নিয়ে আপনার মন্তব্য কী?

এ বিষয়ে প্যাটেল বলেন, বাংলাদেশে বিগত দুই দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম হচ্ছে মানবাধিকারের চরম লঙ্ঘন। গুম ও আটক করে রাখার কারণে ভুক্তভোগীর পরিবার মানসিক যন্ত্রণা এবং অনিশ্চয়তায় ভুগেছেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অপরাধ তদন্তে যে পদক্ষেপ গ্রহণ করেছে, তা যুক্তরাষ্ট্র স্বাগত জানায় উল্লেখ করে তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায়বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই।

এছাড়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতেও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন।

এক প্রশ্নকারী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও তাদের প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে প্রশ্ন করেন। জবাবে বেদান্ত প্যাটেল বলেন, অবশ্যই এই বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দেশের যে কোনও জায়গায় আমরা প্রথমে নিশ্চিত করতে চাই যে— বিক্ষোভ যেন শান্তিপূর্ণভাবে হয়, সকল মানুষের মৌলিক মানবাধিকার এবং মানবিক মর্যাদাকেও যেন সম্মান করা হয়। এটি এমন একটি বিষয় যা আমরা বিশ্বজুড়ে সকল দেশ ও সরকার এবং অংশীদারদের সাথে গুরুত্ব দিয়ে থাকি। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই অন্তর্বর্তী সরকারের সাথেও আমরা তেমনটাই মনে করি।

এছাড়া গত নভেম্বরে জি-৭ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সর্বশেষ বৈঠকে কী আলোচনা হয়েছিল এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন নিয়ে কোনও আলোচনা হয়েছিল কিনা জানতে চান ওই প্রশ্নকারী।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বলেন, আমাদের অবশ্যই বিস্তৃত ইস্যুতে আলোচনা হয়েছে। ভারতে আমাদের সমকক্ষ কর্মকর্তাদের সাথে আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্ব রয়েছে। অবশ্যই, এর মধ্যে— নিরাপত্তা সমস্যা, বাণিজ্য সমস্যা, এছাড়া অবশ্যই ভিসাসহ কনস্যুলার সমস্যাও রয়েছে। আমরা জয়শঙ্করের সঙ্গে সেই বৈঠকের কথা আগেই রিড আউটে জানিয়েছি। বাইডেন প্রশাসনে আমাদের সময়কালে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেকগুলো অভিন্ন ইস্যুর মূল অংশীদার ছিল ভারত এবং বর্তমান প্রশাসনে আমাদের বাকি সময়েও আমরা তাদের সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি। এর বাইরে বলার মতো আর কোনও বিবরণ আমার কাছে নেই।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit