সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

বোচাগঞ্জের মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং-নাফানগর ইউনিয়নের দৌলতপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিপ্লবী সংঘের উদ্দ্যোগে ২দিন ব্যাপী আলোসনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে বিদ্যালয় মাঠে বিপ্লবী সংঘের সভাপতি কামাল হাসান বিপ্লব এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনম বজলুর রশিদ কালু বলেছেন, এই দিনে পাকহানাদার বাহীনির আত্ম সমর্থনের মাধ্যমে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল। ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি ২৬ শে মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়ে রনাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন।

আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানেনা। দীঘ ১৫ বছর বাংলাদেশের ইতিহাস বিকৃত করে প্রচার করা হয়েছে। বীর শ্রেষ্ঠ বীর উত্তম খেতাপ পেয়েছে এরকম অনেক মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাদের খেতাপ কেরে নেওয়া হয়েছে। তাই আগামী প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। ক্লাবের সদস্য মাসুম রেজার সভাপতিত্বে এছাড়াও এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহান পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী ও সদস্য সচিব রায়হান রুবেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার প্রমুখ।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাজেদুর রহমান পাপ্পু, ক্লাবের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit