রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‘বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তবে এই মুহূর্তে এ বিষয়ে বর্তমান সরকার হাত দেবে না।’

বুধবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এসব কথা বলেন।

এম সাখাওয়াত বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের নিয়মে আছে তিন মাসের মধ্যে নির্বাচন করা। তবে সে সময় বাধা থাকবে কি-না তা এখনই বলা যাচ্ছে না। তবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আর আদালতের যাওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখনো নির্বাচনের পরিবশে আসেনি। বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি। সেগুলো থেকে আমাদের বের হতে হবে। আদালত থেকে যে রায় এসেছে সেটি দরকার ছিল।’

উপদেষ্টা বলেন, ‘আমরা কোন দলভুক্ত নই। আমাদের নির্বাচন করার কোন ইচ্ছাও নেই। নির্বাচন যদি কেউ করতে চান, তবে ক্ষমতা ছেড়ে করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যত উপদেষ্টা আছেন তারা কোন দলের নয়। সবাই যদি মনে করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে, তাহলে সেটিও দেখা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট আছে সংস্কার শেষে নির্বাচন করার। তবে সময় হলে সব পরিষ্কার হবে।’

এর আগে, এদিন সকালে তামাবিল স্থলবন্দর পরিদর্শনে গিয়ে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন উপদেষ্টা। এসময় ব্যবসায়ী ও যাত্রীদের নানা সমস্যার কথা শুনেন।

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit